Monday, February 20, 2017

ভ্রমনে সেন্ট মার্টিন

সেন্ট মার্টিন: 16-02-1017 ইং তারিখে আমাদের বিভাগ থেকে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। সব কিছুই ঠিক ঠাক, কিন্তু আমি না গেলে সবাই মন খারাপ করবে-কারন আমিই আমার বিভাগের সবার ছবি তুলতে হবে। ওয়াদা মত নিজেও তৈরি হলাম। সবার সাথে সেই আনন্দ। কিন্তু আমার লক্ষ্য একটাই ফটোগ্রাফি করবো। ফটোগ্রাফি বলতে আমার একটাই ক্যামেরা আছে তাও কিট লেন্স- ১৮-৫৫। এছাড়া আমার আর কোন লেন্স নেই। যেই লক্ষ, সেই কাজ। সবার ছবি তুলেও নিজের সখ কি ভুলে থাকতে পারি । তাই সময় ঠিক করে বেরিয়ে পরলাম বন্ধু মাহির সাথে। কতক্ষণ আনন্দ করে এবার কাজে মনজোগ দিলাম। তারপর প্রবাল দিপের ছবি তুলে দুপুরের খাবার শেষে বড় ভাই আর আমার বন্ধুদের সাথে রওনা হলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। প্রায় ৪৫ মিনিট পর পৌছালাম দ্বীপে। সেখানেও সবাই ছবি তুললাম। তবে মন কি আর মানে তাই কষ্ট করে অপরূপ এই সৌন্দর্য ধরে রাখতে নিজের ক্ষতি করেও ফ্রেমে আবদ্ধ করলাম।

জানিনা আমি ভাল ফটোগ্রাফার হতে পারবো কিনা। আপনারা যদি আমার পাশে থাকেন আল্লাহর রহমত থাকে আমার উপর তাহলে অবশ্যই পারবো। ভাল থাকবেন সবাই।

রোটার‌্যাক্টর আশ্রাফুল আসলাম,
সখ-ফটোগ্রাফি,
সাধারন পেশা: কম্পিউটার প্রশিক্ষক.
ঠিকানা: চাঁদপুর।
শিক্ষাগত যোগ্যতা: সম্মান ৪র্থ বর্ষ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।
ই-মেইল: airarfen2014@gmail.com,
Phone: 01843717501 or 01558966214

No comments:

Post a Comment